বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর জন্য কৃষকের মাঝে বিভিন্ন শাক সবজির বীজ, সার, বিভিন্ন ফল গাছের চারা, গার্ডেন নেট ও পানির ঝাঝড়িসহ বিভিন্ন কৃষি উপকরণ কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ হুমায়ূন কবীর উপস্থিত থেকে ৪৮৩ জন কৃষক কৃষাণীর হাতে বিভিন্ন শাক সবজির বীজ, সার, বিভিন্ন ফল গাছের চারা, গার্ডেন নেট ও পানির ঝাঝড়িসহ বিভিন্ন উপকরণ উপকরণ তুলেদেন।

এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থকে আগত সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় নতুন করে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও পুনরায় স্থাপনের জন্য প্রতিটি কৃষককে মৌসুমী শাক সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে লাল শাক, ডাটা, মূলা, গিমা কলমি, মরিচ ও শিমসহ বিভিন্ন জাতের বীজে; সবজির বাগান ভেড়া দেওয়ার জন্য গার্ডেন নেট, সেচ দেওয়ার জন্য একটি করে ঝাঝড়ি এবং একটি করে উন্নত জাতের আম, লিচু, মাল্টা, লেবু ও পেয়ারার চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102