শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সোমবার (১৫ জুলাই) দুপুরের দিকে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠান করা হয়।

“মিট দ্যা প্রেস” এ অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আজকের খবর-এর সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি (একাংশের) সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক জাহান পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, দৈনিক কালের কন্ঠ’র স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, এখন টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশীদ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও সকল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ময়মনসিংহ বিভাগকে দুনীর্তিমুক্ত করতে এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকসহ সব পেশাশ্রেণী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্য তথা আধুনিক ভবনসম্বলিত একটি বিভাগীয় সদর দপ্তর স্থাপনের ব্যাপারে গৃহীত পরিকল্পনা সমূহ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার। এই সদর দপ্তরটি আগামীতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এর জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়া ময়মনসিংহের সার্বিক উন্নয়নে সরকারের সকল উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সমূহ তাদের লেখনীর মাধ্যমে দেশ বিদেশের জনগণের কাছে তুলে ধরেত সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102