বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিশু ও নারী নির্যাতন বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪৪০ বার পঠিত

শেরপুরের নকলায় শিশু ও নারী নির্যাতন বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ।

শিশু ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের অংশ হিসেবে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহনে একক ও দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং শিশুদের কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলা হয়।

এসময় জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম’র স্ত্রী স্বপরিবারে উপস্থিত ছিলেন, স্বপরিবারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জেবুন নাহার, সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসন শামীম, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইলিয়াস হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ই-সার্ভিস কর্মকর্তা সাইমুন শাহানাজসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সদস্য রেজাউল হাসান সাফিত, সাংবাদিক শফিউল আলম লাভলু, তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম হাসান লিমনসহ জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীগন, বিভিন্ন এলাকা থেকে আগত নানান পেশাশ্রেণির অগণিত দর্শক শ্রুতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102