শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ইউএনও শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় যুবফোরাম কর্তৃক সম্মাননা স্মারক প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-কে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলা যুব ফোরামের আহŸায়ক মোঃ নুর হোসেনের নেতৃত্বে যুব ফোরামের নেতৃবৃন্দ ইউএনও’র অফিস কক্ষে গিয়ে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন।

এসময় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা প্রেস ক্লাবের সদস্য ও আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, সদস্য তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন এবং নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮টি গুণাবলির ভিত্তিতে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এতে নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন সর্বোচ্চ স্কোর অর্জন করায় তাকে এ পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। তিনি শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর “গ্রেড ০৪-০৯” ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী হন।

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন ২০২৩ সালের ১৭ এপ্রিল শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নকলার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৫ মে (সোমবার) নকলা উপজেলায় কাজে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102