শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিথিলা সা.সম্পাদক সজীব

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত আনজুম মিথিলাকে সভাপতি ও কৃষি অনুষদের শিক্ষার্থী সজীব দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মাহমুদুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম এবং সদস্য রাকিব আহমেদ, সুজন আহমেদ, নিবিড় কান্তি রায় ও কাজী সাকিবুর রহমান।

এই উপলক্ষ্যে শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাকৃবি শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ২৪তম কাউন্সিলের আয়োজন করা হয়। অধিবেশনের আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সহসভাপতি রাকিব আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, সদস্য ডা. মনীষা চক্রবর্তীম, প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্রের সভাপতি ড. শামসুল হোসেন ও বাসদের পাঁচ নম্বর জোনের ইনচার্জ ইমাম হোসেন খোকন প্রমুখ। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বাকৃবি শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102