শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৯ জনকে টং দোকানঘরসহ মালামাল প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শেরপুরের নকলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৯ ভিক্ষুককে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক ও বিকল্প কর্মসূচির আওতায় টং দোকান ঘর ও মুদির দোকানের মালামাল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে এসব প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, মহিলা ভাইস চেয়ারম্যান লাকি আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচালীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুবিধাভোগী ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকার যেসকল ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছেড়ে অপেক্ষাকৃত কম পরিশ্রমে অন্যকোন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহে আগ্রহী তাদের প্রত্যেককে পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক ও বিকল্প কর্মসূচির আওতায় একটি করে টং দোকান ঘর ও মুদির দোকানের মালামাল তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলমান প্রক্রিয়া বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস কাজ করছে। বিশেষ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার মতো এমন অনেক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন; যা আজ বিশ্ব দরবারে সুনাম কুড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102