বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

মোঃ মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার আনন্দে এই কর্মসূচি হাতে নেওয়া হয়।

এ উপলক্ষ্যে রবিবার দুপুরের দিকে উপজেলার সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজ সংস্কারক মানবাধিকার নেত্রী রাজিয়া সামাদ ডালিয়। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল আমি রাজু বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানজিমুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক ঢাকা শাখার সভাপতি এবিএম মায়নুল হাসান রাসেল, শেরপুর শাখার উপদেষ্টা তাহমিনা জলী, সভাপতি মেহেদী হাসান শামীম, শ্রীবরদী শাখার সিনিয়র সহসভাপতি শামীম মিয়াসহ অন্যান্যদের মধ্যে কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, সদস্য আবু রায়হান, মোহাইমিন হাসান সাবিত, মোস্তাফিজুর রহমান, রাশেদ মিয়া, পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমি রাজু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, শেরপুরের কৃতি সন্তান রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে রবিবার ৫ শতাধিক গাছে চারা বিতরণের পাশাপাশি সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102