শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নকলায় ইসলামি কালেকশন সেন্টারের ঈদ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধ:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত

শেরপুরের নকলায় ইসলামি কালেকশন সেন্টার এর উদ্যোগে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালেকশন সেন্টারের সামনে এই ড্র অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে যে সকল গ্রাহক নগদে পণ্য ক্রয় করেছেন তাদের প্রতি ৫০০ টাকার বিনিময়ে একটি করে এবং যে সকল গ্রহক বকেয়া টাকা পরিশোধ করেছেন তাদেরকেও প্রতি ৫০০ টাকার বিনিময়ে একটি করে কুপন দেওয়া হয়। আর এই কার্যক্রম চলে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ জুন ২০২৪ খ্রি পর্যন্ত। সেসব কুপনের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ীদের মধ্যে একটি করে নতুন মোবাইল ফোন সেট, চতুর্থ পুরস্কার একটি সিলিং ফ্যান ও পঞ্চম পুরস্কার একটি ফ্রাইপেনসহ আকর্ষণীয় ৬১টি পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পরে লটারির রশিদ মিলিয়ে বিজয়ের হাতে পুরষ্কার তুরে দেওয়া হয়।

এসময় ইসলামি কালেকশন সেন্টারের স্বতাধিকারী মোঃ মনিরুজ্জামান, মাসতুরা আশরাফীয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ আঃ জলিল, পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মোঃ মনিরুজ্জামান, কলাপাড়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ হানিফ উদ্দিন, কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ হাবিবুর রহমান, নালিতাবাড়ী বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উসমান গণি, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত, লয়খা মহিলা মাদরাসার সুপার মাওলানা মোঃ মাসউদুর রহমান, তরুন সাংবাদিক হাসান মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার মোঃ জাকারিয়া হোসেনসহ পুরষ্কার বিজয়ের প্রত্যাশী অর্ধশতাধিক ক্রেতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102