শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বানেশ্বরদী ইউপি কার্যালয় পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। রবিবার (২৩ জুন) দুপুরের দিকে তিনি অতর্কিত ভাবে পরিদর্শনে আসেন।

এসময় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল অনোয়ার মহব্বত, গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর হমান আবুল, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা (সচিব) গোলাম কবির, প্যানেল চেয়ারম্যান উছমান আলী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুন নাহার চৈতী, ইউপি সদস্য বাবুল মিয়া ও ছামিদুল ইসলামসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, সাধারণ ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।

উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রমসহ জনসেবার পর্যায়ক্রমে মানোন্নয়নের চিত্র ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। সবশেষে জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102