শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে মোটরসাইকেল রেসলিং করতে গিয়ে হতাহত ২

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল রেসলিং করতে গিয়ে হোমিও হাসান নামে এক কিশোর নিহত ও সিয়াম নামে আরো এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাকুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোমিও হাসান কালাকুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম একই গ্রামের বাছেত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হোমিও হাসান ও সিয়াম নামের দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে কালাকুমা এলাকায় পাল্টাপাল্টি ও ঝিকঝাক করে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে তারা ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোমিও হাসানকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত সিয়াম চিকিৎসাধীন আছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102