শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নকলা (শেরপুর) প্রতিনিধ:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাত পৌণে ১০ টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০ টার দিকে আসমা গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ঠ করে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবুও স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যায়। কাজ শেষ করে ঘন্টা খানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা করেন। রওনা করার ঘন্টা খানেক পরে অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুর স্ত্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় যান।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়নাতদন্তে দাফন কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102