শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নকলা প্রেসক্লাবের সভাপতির সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব’র সভাপতি মোঃ মোশারফ হোসাইন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (জুন ১৭) বিকেলে নকলা শহরের গ্রীনরোড়স্থ নিজের বাসভবনে (৯২৩/১১, তাসনিম ভিলা) সভাপতি মোঃ মোশারফ হোসাইন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকরা প্রথমে সভাপতি মোঃ মোশারফ হোসাইনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকগন একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সদস্য মমিনুল ইসলাম সুমন ও রেজাউল হাসান সাফিত, সাংবাদিক তৌহিদুজ্জামান কিবরিয়া, হাসান মিয়া ও গোলাম আহম্মেদ লিমন উপস্থিত ছিলেন।

পরে অতিথিদের সেমাই, মিষ্টি ও মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। এর আগে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ক্লাবটির সভাপতি মোঃ মোশারফ হোসাইন। এছাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকেই মোবাইল ফোনে সভাপতির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102