বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাব’র উদ্যোগে সাংবাদিকদের ঈদ উপহার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ পরষ্পরের মধ্যে ভাগাভাগি করার লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে প্রেস ক্লাবের সকল সাংবাদিকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব’র অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মোঃ মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত মোট ৩১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে মানসম্পন্ন পাঞ্জাবী প্রদান করা হয়। পরে একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একফ্রেমে স্মৃতি ধরে রাখতে উপস্থিত সকল সাংবাদিক ফটো সেশনে অংশ গ্রহন করেন।

এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন; সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সদস্য মাহবুবুর রহমান, সদস্য মমিনুল ইসলাম সুমন, মোফাজ্জল হোসেন, সীমানুর রহমান সুখন, রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, রাইসুল ইসলাম রিফাতসহ সাংবাদিক আশিকুর রহমান জুয়েল, শফিউল আলম লাভলু, তৌহিদুজ্জামান কিবরিয়া, হাসান মিয়া ও গোলাম আহম্মেদ লিমন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য একেএম মমিনুল বাশার বাবুসহ অন্যান্যরা জরুরি কাজে নকলার বাহিরে থাকায় বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ঈদ উপহারটি তুলে দেওয়া সম্ভব হয়নি।

প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ ক্লাবের বেশ কয়েকজন নেতৃবৃন্দ জানান, পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ পরষ্পরের মধ্যে ভাগাভাগি করার লক্ষ্যে প্রেস ক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকদের হাতে সামর্থের মধ্যে সামান্য উপহার তুলে দিতে পেরে তারা তৃপ্ত।

ঈদ উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাব-এর পক্ষ থেকে মানসম্পন্ন পাঞ্জাবী উপহার হিসেবে পাওয়ায় সাংবাদিক ভাইয়েরাও বেশ খুশি হয়েছেন বলে অনেকে মত প্রকাশ করেন। ভবিষ্যতে প্রতিটি উৎসবে নিজেদের সামর্থের মধ্যে সীমিত পরিসরে হলেও এমন আয়োজন করার আশাব্যক্ত করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102