শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেলো সংসদ উপনেতা মতিয়া চৌধুরী’র ঈদ উপহার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শনিবার (১৫ জুন) সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ আর্থিক প্রণোদণা প্রদান করেছেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার অংশ নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার টাকা) আর্থিক প্রণোদনা প্রদান করেন।

তিনি নকলা উপজেলায় ২টি ভ্যানুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করেন। এদিন সকাল ৯ টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে এবং সাড়ে ১০ টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়নের ও পৌরসভাধীন প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদানের কাজ শেষ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পুলিশ বিভাগের লোকজনসহ প্রেস ক্লাবের  নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালনসহ অন্যান্য নেতৃবৃন্দ, ‍বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এর আগে ১৪ জুন (শুক্রবার) সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার) টাকা করে মোট ৮৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদান করেন।

সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল-এঁর স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী প্রণোদনা প্রদান শেষে নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102