শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সংক্ষিপ্ত সফরে নকলায় পৌঁছেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদানের লক্ষ্যে দুই দিনের সংক্ষিপ্ত সফরে (শুক্রবার ও শনিবার) নকলায় পৌঁছেছেন। তিনি শুক্রবার সকাল ১০টার দিকে নকলায় পৌঁছেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নকলা-নালিতাবাড়ী উপজেলার প্রথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে আর্থিক প্রণোদনা প্রদানের লক্ষ্যে সংক্ষিপ্ত সফরে আসেন।

সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল-এঁর স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী জানা গেছে, মতিয়া চৌধুরী এম.পি শুক্রবার (১৪ জুন) নালিতাবাড়ী উপজেলায় ৪টি ভ্যানুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করবেন। সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা মাঠে রূপনারায়ণকুড়া, কাকরকান্দি ও নালিতাবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে; ১১ টার সময় পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়াবিল, রামচন্দ্রকুড়া ও পোড়াগাঁও ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে; ১২ টার সময় রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নন্নী, রজনগর ও কলসপাড় ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে এবং বিকেল ২ টার সময় নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে মরিচপুরান, যোগানিয়া, বাঘবেড় ইউনিয়নের ও পৌরসভাধীন প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক প্রণোদনা প্রদান করবেন।

পরের দিন শনিবার (১৫ জুন) নকলা উপজেলায় ২টি ভ্যানুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করবেন। এদিন সকাল ৯ টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে এবং ১০ টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়নের ও পৌরসভাধীন প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদানের কাজ শেষ করবেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের দেওয়া তথ্য মতে, নকলা উপজেলার ১১৯ টি সরকারি প্রথমিক বিদ্যালয় ও ৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে এবং ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। এছাড়া উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ও ২০টি সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে আর্থিক প্রণোদনা প্রদান করবেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি।

প্রণোদনা প্রদান শেষে দুপুর ১২ টার দিকে নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে বিকেল ৩ টার দিকে নিজ বাসভবনে পৌঁছাবেন বলে তাঁর সফর সূচি অনুযায়ী জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102