বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অকুপেশনাল স্কিল কোর্সের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রশিদ এই কর্মশালার উদ্বোধন করেন।

এসময় কোর্স কো-অর্ডিনেটর ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজ, প্রশিক্ষক আসাদুজ্জামান, কামরুল হাসান, সানজিদা খানম পলিনসহ অন্যান্য প্রশিক্ষকগণ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো: মোশারফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: নূর হোসেন, সদস্য রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ প্রশিক্ষণার্থী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা’র ব্যবস্থাপনায় নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে।

কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রশিদ জানান, এই প্রশিক্ষণ কর্মশালাটি ১০ জুন সোমবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত ৫দিন ব্যাপি চলবে। এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং তথ্য প্রয়ুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি প্রতিষ্ঠান হতে ৩ জনকের মোট ১৪০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কর্মশালায় ১০ জন প্রশিক্ষক রয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102