শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সমন্বয় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৬২ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যদের নিয়ে মাসিক সমন্বয় সভা করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি।

রবিবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী বাল্যবিয়ের সামগ্রিক চিত্র ও সেলপের উদ্যোগ বিষয়ক কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সেলপ’র অফিসার শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

বক্তারা তাদের বক্তব্যে জানান, যে বা যারা ভূয়া জন্মসনদ, এফিডেভিট এবং নোটারী পাবলিক ব্যবহার করে বাল্যিবিবাহ সম্পাদনে সহায়তা করে তাদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বা আইনের আওতায় আনার ব্যবস্থা করতে পারলে বাল্যবিয়ে কমবে। এছাড়া কাজী ও ইমাম-মোয়াজ্জেমদের আরো সচেতন করতে হবে বলে তারা মন্তব্য করেন। এছাড়া বাল্যবিয়ে নিরোধ আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনকে আরো কঠিন হস্তে মোকাবেলা করার জন্য বক্তারা প্রস্তাব করেন। বাল্যবিয়ে সংগঠিত হলে বর ও বরের বাবাকে আইনের হাতে তুলে দিতেও পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থাণীয় সুশীলজন, বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102