বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২ মাস ব্যাপী চলবে বিনামূল্যে চোখ পরীক্ষা ও সুলভমূল্যে চশমা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শেরপুরের নকলায় ক্লিয়ার ভিশন কালেক্টিভ ক্যাম্পেইনের আয়োজনে চোখের সুরক্ষা বিষয়ক জনসচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। পথনাটকটি পরিবেশনা করেন সুন্দরবন থিয়েটারের নাট্যশিল্পীরা। এছাড়া বিনামূল্যে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি সুলভমূল্যে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়।

নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন-এর সভাপতিত্বে জনসচেতনতামূলক পথনাটক পরিবেশনা এবং বিনামূল্যে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি সুলভমূল্যে প্রয়োজনীয় চশমা বিতরণ কর্মসূচি চলে। সম্পূর্ণ উপজেলায় আগামী ২ মাস ব্যাপী এই কর্মসূচি চলবে।

এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, কর আদায়কারী মো. মুনছুর আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, প্যানেল মেয়র মোঃ ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মোঃ জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মোঃ ফরিদ আহম্মেদ লালন, মোঃ তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী ও মো. রফিকুল ইসলাম; টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সদ্য নিয়োগপ্রাপ্ত সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, সুন্দরবন থিয়েটারের নাট্যশিল্পীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102