বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন কল্পে নির্বাচনী তফসিল ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী ধনাকুশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী জানা গেছে, ২৫ মে (শনিবার) থেকে ২৭ মে (সোমবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলণ ও জমা করা যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২৯ মে (বুধবার)। মনোনয়নপত্র বা প্রার্থীতা প্রত্যাহার করা যাবে পহেলা জুন (শনিবার) অফিস চলাকালীন সময়। ভোট গ্রহন করা হবে ১২ জুন (বুধবার) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, ধনাকুশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ জুন (বুধবার) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ-কে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ কার্যক্রমসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102