শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার ১১টি পদের মধ্যে ৮টি পদের নিয়োগ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার ২টি শূণ্য পদ ও ৯টি সৃষ্ট পদসহ মোট ১১টি পদের মধ্যে আট (৮ টি) পদের নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা এবং বিকেলে পৌরসভার মিলনায়তনে মৌখিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করে ওই দিনই পৌরসভার নোটিশ বোর্ডে চূড়ান্ত ফলাফলের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়।

যেসব পদে নিয়োগ দেওয়া হয় সেগুলো হলো- সহকারী কর আদায়কারী, হিসাব সহকারী, সুপার ভাইজার, বিল ক্লার্ক, পাইপ লাইন মেকানিক, পাম্প চালক, ট্রাক চালক ও এম.এল.এস.এস।

নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা হলেন- সহকারী কর আদায়কারী পদে রিহিলা গ্রামের আকাব্বর আলী’র ছেলে রাসেল মিয়া, হিসাব সহকারী পদে উরফা গ্রামের সামছুল হক’র ছেলে আলমগীর হোসেন, সুপার ভাইজার পদে ইশিবপুর গ্রামের আসাদুর রহমান’র ছেলে ফজলে রাব্বী রাজন, বিল ক্লার্ক পদে বাজারদী গ্রামের তোতা মিয়া’র মেয়ে তানজিনা আক্তার, পাইপ লাইন মেকানিক পদে কুর্শাবাদাগৈড় গ্রামের মোঃ আঃ গফুর মিয়া’র ছেলে মোঃ খোরশেদ আলম, পাম্প চালক পদে কলাপাড়া গ্রামের ইন্তাজ আলী’র ছেলে আসিফ হোসেন অপু, ট্রাক চালক পদে কবুতরমারী গ্রামের আঃ কুদ্দুছ’র ছেলে মোঃ মাসুদ মিয়া এবং এম.এল.এস.এস পদে কুর্শাবাদাগৈড় গ্রামের মোঃ আফছর উদ্দিন খাঁন’র ছেলে মোঃ হামিদ খাঁন।

উল্লেখ্য, মৃত্যু জনিত কারনে ২টি শূণ্য পদ ও চাহিদা অনুযায়ী ৯টি সৃষ্ট পদ পূরনের লক্ষ্যে পৌরসভার কর্তৃপক্ষ একটি জাতীয় দৈনিক পত্রিকা ও একটি স্থানীয় দৈনিক পত্রিকাতে ১৮ এপ্রিল বৃহস্পতিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু জীপ চালক, লাইন ম্যান ও নৈশ প্রহরী এই তিনটি পদে কাঙ্খিত পরিমাণ আবেদন না হওয়ায় এই পদ সমূহের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত কয়েকজনসহ অনেকে বলেন, দেশের প্রতিটি স্থানীয় নিয়োগ প্রক্রিয়া যদি এমন স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হত, তাহলে কোনপ্রকার তদবির ছাড়াই অপেক্ষাকৃত অধিক যোগ্যদের চাকরি হতো। সর্বত্রই এমন স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিলে, নিয়োগ প্রাপ্তদের কাজের প্রতি একান্ত আগ্রহ থাকতো, বাড়তো কাজের স্বচ্ছতা। ফলে জনসেবার মান বৃদ্ধি পেতো, দ্রুত উন্নয়ন হতো দেশের; এমন মন্তব্য করেন বেকার ও চাকরি স্থানীয় সুশীলজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102