শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী তানজিন তিশা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩১০ বার পঠিত

বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং উপস্থাপক হলেন তানজিন তিশা। তানজিন তিশা ২৩ মে ঢাকায় জন্মগ্রহন করেন। তার বাবা আবুল কালাম ও মা ছালমা বেগম। ৫ ভাই-বোনের মধ্যে তিনিই সবার ছোট। মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া গবেষণায় অধ্যায়নরত।
তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে মেরিল প্রথম আলো পুরস্কার এর সেরা নবীন অভিনেতা নির্বাচিত হন। ফ্যাশন শট ও রেম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী এর পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহন করার মাধ্যমে। এটি তারঁ ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ।
২০১২ সালে ইউটিঊবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং সুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনিত এই গানটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরান মাহমুদুল এর গানবলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল।

তিশা ছোটকাল থেকেই নাচ শিখেছিলো কিন্তু পড়ালেখার জন্য তারঁ পরিবার তা বন্ধ করে দেয়। তিনি এইচএসসি সম্পূর্ণ করেন সিদ্বেস্বরী গার্ল হাই স্কুল ও কলেজ থেকে।

তার উল্যেখযোগ্য কিছু নাটক আপন কথা, ময়না টিয়া, সোনালী রোদ্দুর, কাঠ গোলাপের বসন্ত, পাল্টা হাওয়া, এই শহর অচেনা, বন্ধুরে মেয়েরা একা, চকোলেট বয়, ইত্যাদি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102