বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যে ৯ মে (বৃহস্পতিবার) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। এ পুষ্টি সপ্তাহের সমাপণ হবে ১৫ মে (বুধবার)।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ সপ্তাহের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে তিনি বক্তব্য রাখেন।

এসময় উপজেলার ২ নং নকলা ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক ও গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি), সেনেটারী ইন্সপেক্টর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, মেডিকেল অফিসারগন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, নার্স, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক ও অংশীজন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102