বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

তৃতীয় বারেরমতো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলো নকলার নুসরত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

শেরপুরের নকলার দশম শ্রেণির শিক্ষার্থী নুসরত আবারো কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে জেলার সেরা নির্বাচিত হয়েছে।

সে ২০২২ সালে অষ্টম শ্রেণিতে থাকা কালে প্রথম বারেরমতো জেলার মধ্যে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের সুনাম নিয়ে বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলো। এর পরের বছর তথা ২০২৩ সাল নবম শ্রেণিতে থাকাকালে দ্বিতীয় বারেরমতো কেরাত প্রতিযোগিতায় জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এবার নুসরত তৃতীয় বারেরমতো কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতাসহ শ্রণি শিক্ষার্থী হিসেবে জেলার সেরা নির্বাচিত হয়েছে।

সে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়িয়াকান্দা এলাকার নজরুল ইসলাম ও মোছা. লিপি বেগমের মেয়ে। সে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তার শ্রেণী রোল ১। নুসরতের বাবা-মা, শিক্ষক ও পরিবারের লোকজন তার উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102