শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৭০ বার পঠিত

শেরপুরের নকলায় মালবাহী একটি ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত ও ১ নারীসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় ঢাকা-শেরপুর বাইপাস সড়কের এ ঘটনাটি ঘটে।

এতে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার জবেদা বেগম (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার রাজা মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার আবেদা খাতুন (৫০) নামে এক নারীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এই ঘটনায় অটোরিকশার চালক ও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার সুলতানা বেগম (৩০), নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পোড়াগাঁও এলাকার আরাফত (৬) ও অটোরিকশার অজ্ঞাত চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক আত্মীয়ের জানাযা শেষে অটোরিকশার দিয়ে বাড়ি ফিরার পথে মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। আর অটোরিকশার চালক ও ২ যাত্রী গুরুতর আহত হন। আহত ৩ জনকে নকলা হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান। বাকি দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালবাহী একটি ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত ও ১ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নওয়া হয়েছে। ট্রাকটির চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে ট্রাকসহ ট্রাকের চালককে আটকের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102