বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পথচারীর মাঝে টুপি ও তৃষ্ণার্তদের মাঝে নিরাপদ পানি স্যালাইন শরবত বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পঠিত

শেরপুরের নকলায় চলমান তাপদাহের ক্ষতির হাত থেকে তৃষ্ণার্তদের রক্ষা করতে ‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নকলা উপজেলা শাখার উদ্যোগে শতাধিক পথচারীর মাঝে টুপি, নিরাপদ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে নকলা শহরের নিউমার্কেট এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে ঢাকা-শেরপুর মহাসড়কের বিভিন্ন জনবহুল স্থানে রিক্সা, ভ্যান ও অটো রিক্সা চালকসহ শতাধিক পথচারীর মাঝে সূর্য্যরে ক্ষতিকর রশ্মি থেকে মুখমন্ড রক্ষা করতে বিনামূল্যে একটি করে টুপি বিতরণ করাসহ তৃষ্ণার্তদের মাঝে নিরাপদ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহান, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান রহমান শামীম, প্রচার সম্পাদক আনুসে অনাদিল বিকি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমীন খান, অর্থ সম্পাদক আবির হাসান লাবিদ, আইন বিষয়ক সম্পাদক সাকিব আহম্মেদ ও কৃষি বিষয়ক সম্পাদক ইমন হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহান জানান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। মানবতার কল্যাণে নিবেদিত হিসেবে পরিচিতি পেতে অর্তমানবতার সেবায় সার্বিক সহায়তা প্রদান করা এবং সংগঠনের কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশেষ করে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো তাদের স্বেচ্ছাসেবা মূলক কাজের একটি গুরুত্বপর্র্ণ অংশ বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানান। তারা বলেন- বন্যা, অতিবৃষ্টি, খড়া ও তাপদাহের মতো যেকোন প্রাকৃতিক দুর্যোগে তাদের সংগঠনের স্বেচ্ছাসেবকগন অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে সদা তৎপর রয়েছে। এর জন্য সবার পরামর্শসহ সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102