বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশু নিহত

ঝিনাইগাতী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৪ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পানিতে ডুবে মো. অনন্ত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বটতলা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে অনন্ত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে পাশের বাড়ির গণি মিয়ার পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। তাকে বাড়ির কোথাও না পেয়ে পরিবারের অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে অনন্তকে ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা পানি থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পানি থেকে তুলার পরে বুঝাযায় অনন্ত এর আগেই মৃত্যু বরন করেছে। শিশু অনন্তের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ৪ ও ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার এ ২ দিনে শেরপুর জেলায় পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102