বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নতুন ইউএসইও’র যোগদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শেরপুরের নকলায় নতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) মো. আব্দুর রশিদ যোগদান করেছেন। তিনি মঙ্গলবার দায়িত্বভার গ্রহন করেন। তিনি অবসর জনিত বিদায়ী ইউএসইও মোহাম্মদ আব্দুর রশিদ-এর স্থলাভিষিক্ত হলেন।

তাকে এরইমধ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে সাদরে বরন করে নেওয়া হয়েছে। মো. আব্দুর রশিদ নকলায় যোগদানের আগে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) পদে কর্মরত ছিলেন।

সদ্য যোগদানকৃত ইউএসইও মো. আব্দুর রশিদ-এর দেয়া তথ্য মতে জানা গেছে, তিনি ১৯৯৪ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রকল্প কর্মকর্তা (টিপিও) হিসেবে কাজে যোগদান করেন। সেখান থেকে প্রায় ৪ বছর চাকরি করার পরে তাকে নেত্রকোণা জেলায় বদলি করা হয়। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলায় প্রায় ৩ বছর, নেত্রকোণা সদর উপজেলায় প্রায় ৩ বছর, বারহাট্টা উপজেলায় প্রায় ৬ বছর ও একই জেলার মদন উপজেলায় প্রায় আড়াই বছর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বদলী করা হয়। সবশেষে  তিনি ষষ্ঠ বারের মতো বদলি আদেশ মোতাবেক চলতি বছরের ১৬ এপ্রিল সকালে নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) হিসেবে যোগদান করেন।

তিনি ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যাবেন বলে ইউএসইও মো. আব্দুর রশিদ জানান। সে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাধীন সিংহেরচর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তাঁর ছেলে মেয়ের পড়া লেখা ও নিজের কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ বিভাগীয় শহরে পরিবার পরিজন নিয়ে তিনি বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102