বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এক নারীর লাঠির আঘাতে পুরুষ খুন! আটক ২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পঠিত

শেরপুরের নকলায় প্রতিবেশী এক ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে মুরাদ (৫৫) নামে এক নিরাপত্তকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মুরাদ টালকী গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে। সে রাজধানী ঢাকার ব্যক্তি মালিকানাধীন একটি বাসায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের সঙ্গে তার পাশের বাড়ীর ছোট ভাইয়ের স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মুরাদ ঢাকা থেকে বাড়িতে আসলে ভাসুর ও ছোট ভাইয়ের স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী বাঁশের লাঠি দিয়ে ভাসুর মুরাদের মাথায় আঘাত করলে সে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
¬
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102