শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ সভা করা হয়।

উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ-এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক উৎপল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সদ্যসাবেক যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, বঙ্গবন্ধু পরিষদ’র ঢাকা মহানগর শাখার সদস্য তৌহিদুর রহমান ডালিম প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102