শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম ও কার্যসহকারী তারিকুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের প্রতি পরিবার প্রধানের হাতে ২ বান্ডেল করে মোট ৮ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102