শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা শাখার সভাপতি তন্ময়, সা.সম্পাদক রাজু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩২২ বার পঠিত

শেরপুরের নকলায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন পূর্বক অনুমোদন করা হয়েছে। কাজল হাসান তন্ময়-কে সভাপতি ও মো. রাজু মিয়া-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়।

রবিবার (৩১ মার্চ) রাতে শেরপুর জেলা শাখার সভাপতি আবু জিহান ও সাধারণ সম্পাদক সাদবিন আল প্রমিত জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা পূর্বক নিজ নিজ স্বাক্ষরে তাঁরা অনুমোদন প্রদান করেন।

এই বিষয়টি রবিবার রাত ১০ টার সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত নকলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, ৫ জন সহ-সভাপতি জিসান মিয়া, আবু নাসিম, আবু হানিফ, নাইম মিয়া ও স্বাধীন আহমেদ; ৪ জন যুগ্মসাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, মো. আল আমিন মিয়া, মো. মুজিদ মিয়া ও আলমগীর হোসেন; ৩ জন সাংগঠনিক সম্পাদক মো. লিমন মিয়া, মো. আল-আমিন হোসেন ও মো. রাকিবুল হাসান নিরব; দপ্তর সম্পাদক ফারহান তালুকদার নাদিম, উপ-দপ্তর সম্পাদক গোলাম আহমেদ সোহান, প্রচার সম্পাদক আল আমিন আহমেদ স্বরণ, উপ-প্রচার সম্পাদক মো. মামুন মিয়া এবং ৩ জন সদস্য ইসমাইল হোসেন, মো. রাকিব মিয়া ও মেহেদী হাসান।

নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ও সুন্দরভাবে পালন করতে আপ্রাণ চেষ্টা করব। তাছাড়া সংগঠনটিকে আমরা সামনের দিকে আরো দ্রুত এগিয়ে নিতে চাই। এজন্য সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102