শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল-এঁর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

এসময় সংগঠনটির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফকির মো. ওবায়দুল হক দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, প্রচার সম্পাদক আইয়্যুব খান ও সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, ট্রাফিক ও পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যগন, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন, মুক্তিযোদ্ধাগন এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে থানা চত্তরে একত্রিশ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯ টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102