শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল; উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুস্তাফিজুর রহমান (সবুজ) প্রমুখ।

আলোচনা সভা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭মার্চ ভাষণ প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলেদেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর ও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের পক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এদিন বিকেলে ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে এক আলোচনা সভা করা হয়। এসময় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102