সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’-এই প্রতিপাদ্যকে ধারন করে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও গনপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, মেডিক্যাল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব, এমসিএইচ-এফপি) ডা. রাশেদুজ্জামান রাতুল, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুমানা জান্নাত, সহকারী তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ, জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তাগন, ইউনিয়নের উদ্যোক্তাগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।