বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সহযোগিতা পেয়ে নয়, প্রয়াত বাবার বন্ধুদের পাশে পেয়ে ভরসা পেলো মেয়ে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের শেরপুরের বন্ধু দীপু সিং দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হৃদরোগে আক্রান্ত হয়ে ইহকালের মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে সে স্ত্রী ও একমাত্র মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কিন্তু দীর্ঘদিন দীপু সিং’র চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারের লোকজন একপ্রকার অসহায় ও হতাশ হয়ে পড়েন।

এমতাবস্থায় এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা সহযোগিতার মনোভাবে সদ্যপ্রয়াত বন্ধু দীপুর পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং তা বাস্তবায়নে বন্ধুরা স্বেচ্ছায় অংশ গ্রহন করেন। এক সংক্ষিপ্ত নোটিশে কয়েক দিনের মধ্যেই প্রয়াত বন্ধুর পরিবারের জন্য তৈরি করা সহায়তা তহবিলে অর্ধলক্ষাধিক (৫২ হাজার) নগদ টাকা জমা করেন এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধুরা।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা শেরপুর জেলা শহরের সিংপাড়া মহল্লার সদ্যপ্রয়াত বন্ধু দীপুর স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে গিয়ে ওই ৫২ হাজার টাকা তাদের হাতে তুলেদেন।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন তাঁর পরিবারিক ফাউন্ডেশন থেকে সদ্যপ্রয়াত দীপু সিং’র মেয়ের লেখা-পড়া চালিয়ে নিতে শিক্ষা বৃত্তি ও অনুদান এবং দ্রুত সময়ের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে পৌরসভা থেকে ভাতা ও অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন, এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধু এ্যাডভোকেট বন্ধু রূপম সিংহ রায়, বন্ধু মো. লালন মোল্লাহ, ডা. মিজানুর রহমান, হায়দার মাহমুদ শান্ত, ডা. মাজহারুল ইসলাম, মিলন সাহা, এনামুল হক, বিপলু, জুলফিকার লায়ন, জাকির হোসেন হীরা ও শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাপ্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পূর্বক ধন্যবাদ জানিয়ে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধু মো. লালন মোল্লাহ জানান, যেকোন কারনে যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে সহযোগিতার মনোভাবে দাঁড়ানোর সুযোগ পাননি; তারা চাইলে বন্ধু মিলন সাহার ০১৭১২-০৫২১৫২ এই পার্সোনাল বিকাশ নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। সহযোগিতার পরিমাণ এস.এস.সি-১৯৯৫ ব্যাচ শেরপুরের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং সহযোগিতা পৌঁছে দেওয়ার দিন, তারিখ ও সময় আগাম জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102