বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে ছাত্রলীগের ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩২ বার পঠিত

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপ সমূহের মধ্যে শেখ রাসেল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র, শেখ কামাল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র ও শেখ জামাল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেখ রাসেল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন, শেখ কামাল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে শহীদ মিনার সংলগ্ন ও শেখ জামাল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে চৌরঙ্গী সংলগ্ন।

ভর্তি তথ্য সহায়তা দানের এসব কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বেচ্ছায় সেবা দিচ্ছেন। ছাত্রলীগের সেবা পেয়ে খুশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত অগণিত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন।

বেশ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক স্থাপিত ভর্তি তথ্য সহায়তা কেন্দ্রের পরামর্শ সহায়তা নিয়ে খুব সহজেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এতেকরে একদিকে হয়রানী মুক্ত ভর্তি কার্যক্রম সহজ হয়েছে, অন্যদিকে বেঁচে যাচ্ছে সময়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102