বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে-১ আসনের ৩ কেন্দ্রে ৫ বারের সাংসদ আতিক নৌকা প্রতীকে পেয়েছেন ১ ভোট !

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ৩টি কেন্দ্রে নৌকা প্রতীকে ১টি ভোট পেয়েছেন টানা ৫ বারের এমপি ও দুই দফার সরকার দলীয় হুইপ নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

ঘোষিত ফলাফল সূত্রে, শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও একই ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটও নৌকায় পড়েনি; তবে ভাগ্যক্রমে একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র একটি ভোট পেয়েছেন এই প্রার্থী।

জানা গেছে, বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছেন। এখানে আতিকের নৌকা প্রতীকে কোন ভোট পড়েনি।

অপর একটি কেন্দ্র বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। বাকি ভোট আতিউর রহমান আতিক ছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছেন। এখানেও নৌকা প্রতীকে একটি ভোটও পড়েনি।

তথ্য মতে, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৪১ জন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা পাঁচবারের এমপি ও দুই দফার হুইপ নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩ টি। জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা ৫ বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম ও একাদশ জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি।

উল্লেখ্য, এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মাহমুদুল হক মনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট। তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী ফারুক হোসেন সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ১৯২ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৭২ ভোট। বিএসপি’র মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ একতারা প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত প্রার্থী বাউল শিল্পী বারেক বৈদেশি গামছা প্রতীকে পেয়েছেন ২০৫ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102