বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাব পরিবারের পক্ষে মতিয়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত ও নবনির্বাচিত (ষষ্ঠ বার) সংসদ সদস্য, জাতীয় সংসদ উপনেতা বাঙলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরী-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) রাতে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নকলা পৌর শহরের জালালপুর এলাকাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর বাসভবনে গিয়ে নকলা প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জনানো হয়।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রথিতযশা সাংবাদিক মাহবুবর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ অন্যান্যদের মধ্যে সরকারি হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুরসহ অনেকে উপস্থিত ছিলেন।

নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ষষ্ঠবারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত বেগম মতিয়া চৌধুরী-এঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তাছাড়া এমন মহাননেত্রীকে বারবার নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক হিসেবে নির্বাচিত করায় নির্বাচক মন্ডলী তথা ভোটারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

এসময় জাতীয় সংসদ উপনেতা বাঙলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেন- “আপনাদের লেখনীর মাধ্যমেই দেশ-জাতির উন্নয়ন ও সম্ভাবনা সমূহ দেশ-বিদেশের জনগন জানতে পারেন”। তাই সব সময় দেশ, জাতি ও সরকারের উন্নয়ন ও সম্ভাবনা সমূহ বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি। বিদায়ের প্রাক্কালে নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।

সবশেষে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু নকলাবাসীর অহংকার নিরাপদ আশ্রয়ের কান্ডারী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী-কে প্রেস ক্লাবের পক্ষে ফুললে শুভেচ্ছা জানানোর জন্য অতিস্বল্প সময়ের নোটিশে যথা সময়ে উপস্থিত হওয়া কলম সৈনিক সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ষষ্ঠবারের মতো ভোটারদের মহামূল্যবান রায়ের মাধ্যমে নকলা ও নালতাবাড়ীর সাধারণ জনগণ আবারো নিরাপদে বসবাসের পরিবেশ পেলেন বলে মনে করছেন নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102