বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর-২ থেকে মতিয়া চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা ৭ বারের মতো মনোনয়ন প্রাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট এবং অপর এক প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)-এর মনোনীত লাল মো. শাহজাহান কিবরিয়া মশাল প্রতীকে মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৫৭৬ টি।

মতিয়া চৌধুরী’র প্রাপ্ত মোট ২ লাখ ২০ হাজার ১৪২ ভোটের মধ্যে নকলা উপজেলা থেকে পেয়েছেন ৯৯ হাজার ৮২১ ভোট এবং স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৮ ভোট ও লাল মো. শাহজাহান কিবরিয়া মশাল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪০৯ টি।

আর নালিতাবাড়ী উপজেলা থেকে মতিয়া চৌধুরী পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৩২১ ভোট এবং স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৫৯৪ টি ও লাল মো. শাহজাহান কিবরিয়া মশাল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৬৭ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলে। নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ছিল। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরেপেক্ষভাবে সম্পন্ন করতে জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট, নির্বাহী ম্যাজিস্ট্র্রেট, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বিডিপি সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন নিজ নিজ দায়িত্ব সুষ্ঠভাবে পালন করেছেন বলে সরেজমিনে দেখা গেছে।

সহকারী রিটার্নিং অফিসার ও নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-এঁর কার্যালয় সূত্রে জানা গেছে, নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২টি পৌরসভা ও মোট ২০টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ গঠিত। শেরপুর-২ আসনে ভোট কেন্দ্র ১৫৪টি। এরমধ্যে একটি পৌরসভা ৯টি ইউনিয়ন নিয়ে নকলা উপজেলা গঠিত। নকলায় ভোট কেন্দ্র ৭১টি এবং মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ১২৪ জন। আর একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে নালিতাবাড়ী উপজেলা গঠিত। নালিতাবাড়ীতে ভোট কেন্দ্র ৮৩টি এবং মোট ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪১৩ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102