শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অফিস সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছে। এর অংশ হিসেবে শেরপুরের নকলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (২৮ ও ২৯ ডিসেম্বর) দুই দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যদের মধ্যে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহন মূলক করার লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনে গুরুত্বারোপসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, সংসদীয় আসন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী-১৪৪) এর নকলা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ১২৪ জন। এই উপজেলায় ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৫১ হাজার ৫৩৩ জন। এই তথ্যমতে, এবার ভোটার সংখ্যা বেড়েছে ২৪ হাজার ৫৯১। নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের ভোট সুষ্ঠুভাবে গ্রহন করতে মোট ৭১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জানান, উপজেলার ৭১ টি কেন্দ্রে ৩৭৮ টি ভোট প্রদান কক্ষে (বুথে) ভোট গ্রহন করা হবে। এর জন্য ৭১ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৫৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া নির্বাচনের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমস্যা মোকাবেলায় শতকরা ৫ ভাগ হিসেবে অতিরিক্ত ৭ জন প্রিজাইডিং অফিসার, ১৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৮ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এই আসনে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা ৭ বারের মতো মনোনয়ন প্রাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি নৌকা প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মনোনীত নবীন প্রার্থী নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া মশাল প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা নবীন প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102