বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিল থেকে ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে মো. আব্দুল মন্নাছ (৪০) নামের এক ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। মুন্নাছ আলী উপজেলার টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া এলাকার মৃত ময়ছর আলীর ছেলে। সোমবার এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মন্নাছ রবিবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের কিনারে কাদা মাটিতে কুচুরী পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। পরে কাছাকাছি গিয়ে মৃত মানুষ পড়ে আছে দেখেন। পরে স্থানীয়রা নকলা থানায় খবর দেয়। মরদেহের মুখমন্ডলসহ সারা শরীরে কাদা মাখানো থাকায় প্রথমে নাম পরিচয় শনাক্ত করতে নাপারলেও মূহুর্তের মধ্যেই সংবাদটি ছড়িয়ে পড়লে নাম ঠিকানা শনাক্ত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম জানান, সুরতহাল নথিভুক্ত করার পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, এখনো হত্যার কারন জানা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে পরে হত্যার কারন জানা সম্ভব বলে ওসি আব্দুল কাদের মিয়া মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102