বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সপ্তাহব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৩ বার পঠিত

মাধ্যমিক স্তরের বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগনের সপ্তাহ ব্যাপি (১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। রবিবার বিকেলে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ সমাপণী অনুষ্ঠান করা হয়। নতুন শিক্ষা কারিকুলামের ১০টি বিষয়ের ওপর শ্রেণি শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকদের এই প্রশিক্ষণ করানো হয়।

এর অংম হিসেবে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলার কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, কোর্স কো-অর্ডিনেটর ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ জীবন ও জীবীকা বিষয়ের প্রশিক্ষক আবুল হাসেম, শহিদুল ইসলাম ও আসাদুজ্জান, বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সমাপণী অনুষ্ঠানের পরে প্রশিক্ষণার্থী শিক্ষকগনের পক্ষ থেকে প্রশিক্ষকদের এবং প্রশিক্ষকদের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে স্মৃতিস্বরূপ সবাই একফ্রেমে বন্ধিহয়ে থাকতে ফটোসেশনে অংশ গ্রহন করেন।

এরআগে শনিবার কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট শেখ নাজমুল হাছান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান এবং বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব-উল-আহসান এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ জানান, এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হলো।

নতুন কারিকুলাম মোতাবেক পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে এই প্রশিক্ষণ কর্মশালাটি শিক্ষকদের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রশিক্ষক ও শিক্ষকসহ সুশীলজন মনে করছেন।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর (সোমবার) এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর (রবিবার পর্যন্ত। এর আগে চলতি বছরের ৬ ও ৭ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) এবং ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি (শুক্রবার, শনিবার ও রবিবার) ৫দিন ব্যাপি শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102