বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকল শহীদদের স্মরণে শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ, আব্দুর রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ ও মাহফুজুল ইসলাম, সদস্য জাকারিয়া আলম নাদিম, অমিত হাসান রূপক, আল-আমিন আকন্দ, রাকিবুল হাসান নিশাত ও স্বাধীনসহ ছাত্র লীগের অন্যান্য নো-কর্মী, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগন এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাশ্রেনীর অগণিত জনগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তারা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102