বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে এক দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে “শেখ রাসেল দেয়ালিকা” প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া মাদ্রাসায় এ দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়।

“শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে আমাদের মাদ্রাসা” শিরোনামে তথ্যবহুল শেখ রাসেল দেয়ালিকাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়। এতে ছোট গল্প, শহীদ বুদ্ধিজীবী ও শেখ রাসেল সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, চিত্রাঙ্কন ও শিক্ষণীয় কৌতুকসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা ও ছবি দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।

দেওয়ালিকার সম্পাদক মন্ডলির সভাপতি হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। “শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে আমাদের মাদ্রাসা” পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন এবং প্রকাশনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়াল পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য উন্মুক্ত করা হয়।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102