শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নকলা পৌরসভা-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌসু রহমান জুয়েল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জিয়াউল হকসহ অন্যান্যরা, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহপৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, সরকারি হাজী জালমামুদ কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন দপ্তর ও নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠনের পক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।