শেরপুরের নকলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম এর সম্ভাব্য সদস্য নির্বাচন ও যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক মো. নুর হোসেন।
এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এবং ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ যুব ফোরামের লক্ষ ও উদ্দেশ্য সমূহ বর্ননা করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন- মানবাধিকার সংস্থা আমাদের আইন’র নকলা উপজেলা শাখার সভাপতি রাশেদুল কিবরিয়া, রক্তসৈনিক নকলার সভাপতি ও নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, রক্তসৈনিক নকলার সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন প্রমুখ।
এসময় যুব শক্তি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিত, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক তরুণ সাংবাদিক মো. হাসান মিয়া, মানব সেবায় রক্তদান সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান, ব্লাড ব্যাংক অব নকলার মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা জাহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন যুবক-যুবনারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এবং ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, রক্তসৈনিক নকলার সভাপতি ও নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, রক্তসৈনিক নকলার সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন এই সংগঠনের সম্পর্কে বিস্তারিত জানতে প্রেস ক্লাব অফিসে উন্মুক্ত আলোচনা করেন।
আলোচনান্তে জানা গেছে, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে এই সংগঠন। জাতীয় যুবনীতি ২০১৭-এর আলোকে তৃনমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুব-যুবনারী গোষ্ঠীর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ গ্রহণ করবেন তারা। তাছাড়া অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুব-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করা এই সংগঠনের অন্যতম কাজ বলে তারা জানান। সবশেষে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এই সংগঠনের সকল কাজে নকলার যুবক ও যুবনারীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।