বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ৭ম বারের মতো আ.লীগের মনোনয়ন পাওয়া মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ তথা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি নকলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে নকলায় অগমন উপলক্ষে নকলা-ফুলপুর উপজেলার সীমান্ত এলাকায় পৌঁছালে শত শত নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নৌকার মাঝি মতিয়া চৌধুরীর বিজয়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন ইউপির চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, আওয়ামী লীগের কর্মী-সমর্থক, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা-শ্রেণীর শত শত জনগণ উপস্থিত ছিলেন।

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি পথিমধ্যে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দেশ ও জাতির মঙ্গলার্থে উন্নয়নের মার্কা নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। দেশ ও জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102