শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা সফলের প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা সফল করতে শেরপুর জেলার নকলা উপজেলা ইউনিটের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব অফিসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা ইউনিটের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নকলা ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি এফ.এম রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এসময় নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা ইউনিটের অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শনিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম-এঁর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র মোতাবেক জানা গেছে, ওই সম্মেলন ও বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102