বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেকারীর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত খাদ্য তৈরী করাসহ বাজারজাত করার অপরাধে পৌরসভার জালালপুর মন্ডলপাড়া এলাকার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর মালিক মো. হেকমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেকারীর মালিক মো. হেকমত আলী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

রবিবার (১৯ নভেম্বর) সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ নির্বাহী বিচারক হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী জনসম্মূখে ধ্বংস করে দেওয়া হয়। এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীর সাইনবোর্ডে প্রোপাইটর (স্বত্বাধিকারী) হিসেবে জনৈক মো. দেলোয়ার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102