বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

আগামী ২ ডিসেম্বর ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র জাতীয় প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা-২০২৩’ এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ টার সময় রাজধানী ঢাকার শাহাবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওই সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

সম্মেলন ও বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম এঁর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র মোতাবেক জানা গেছে।

২ ডিসেম্বর রোজ শনিবারে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় কমিটির সকলকেসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102